৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না: আন্দালিব রহমান পার্থ

অনলাইন ডেস্ক : দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ।

আরও পড়ুনঃ   জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।

তিনি আরও লিখেছেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।

তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ লেখা। মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন।

আরও পড়ুনঃ   জুলাই সনদের ভিত্তিতে ও পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ধারণা করা হচ্ছে আলোচিত এসব বক্তব্যের সমালোচনা করেই এমন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।- ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST