৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

৪২১৮ দিনের ক্রিকেটে এমন ঘটনা প্রথম দেখা গেল

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে নিশ্চিত জয়ের জায়গা থেকে একপর্যায়ে পরাজয়ের মুখে পড়েছিল টাইগাররা। পরে যদিও কোনো বিপর্যয় হয়নি আর। রিশাদ-সোহানের ব্যাটে ভর করে ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেও আফগানদের হারাল বাংলাদেশ। ব্যাট হাতে টাইগারদের জয়ের নায়ক তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

দেড় শতাধিক রানের লক্ষ্যে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন এই দুই ওপেনার। মাত্র ১১.৪ ওভারেই ১০৯ রান তুলেছেন তারা। টি-টোয়েন্টিতে এই জুটির এটা দ্বিতীয় শতাধিক জুটি। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। যার পুরো কৃতিত্ব ইমন ও তামিমের।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পরিদর্শনে আইজিপি 

২০১৪ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই দল ১৪ বার মুখোমুখি হলেও পার হয়েছে ৪২১৮ দিন। দীর্ঘ সময়ে রশিদ-নবীদের বিপক্ষে এবারই প্রথম ১০০ রানের জুটি পেয়েছে বাংলাদেশ। ওপেনিং তো বটে, আফগানদের বিপক্ষে যে কোনো জুটিতে এটাই এখন সর্বোচ্চ জুটি।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জুটি ছিল মাহমুদউল্লাহ-মুশফিকের। ২০১৮ সালে ৮৪ রানের সেই জুটির ম্যাচে এক রানে হেরেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে আফগানদের বিপক্ষে বড় জুটি গড়েছিলেন লিটন ও আফিফ। ২০২৩ সালে সিলেটে দুজন মিলে ওপেনিংয়ে ৬৭ রানের জুটি গড়েছিলেন।

আরও পড়ুনঃ   বাগমারার এমপি এনামুল হকের ঘনিষ্ঠ যুবলীগ নেতা আল মামুন গ্রেপ্তার

এদিকে তামিম-ইমনের রেকর্ড গড়া জুটিতে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ বলে ৪৩ রান, হাতে সবকটি উইকেট। কিন্তু আচমকা ৯ রানের ব্যবধানে টপ-অর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে সহজ ম্যাচ থেকে প্রায় ছিটকে যাচ্ছিল টাইগাররা। শেষদিকে সোহান ও রিশাদের ১৮ বলে ৩৫ রানের জুটিতে ৪ উইকেটের জয় পায় জাকের আলীর দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST