৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাসের চাপায় মোটরসাইকেল চালকের খালিদ মুসাব্বির নামে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা আনুমানিক ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে এ তথ্য জানা যায়।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি নাচোলের হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন। এছাড়া তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাচোল উপজেলার সেক্রেটারিও ছিলেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ওই মোটরসাইকেল চালক। বাস ও মোটরসাইকেলের গতি কম ছিলো বলেও জানান তিনি।

পুলিশ সূত্র থেকে জানা যায়, খালিদ মুসাব্বির বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মসজিদে যাচ্ছিলেন জুম্মার নামাজ পড়ানোর উদ্দ্যেশে। পথে নাচোল উপজেলার হামিদপুর এলাকায় একটি বাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয় এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   পল্লিকবি জসীমউদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST