৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বসছে শনিবার

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনুর্ধ-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেনিস ফেডারেশন এ আয়োজন করছে।

প্রতিযোগিতায় ১১টি দেশের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনীজ তাইপে, সিঙ্গাপুর এবং হংকং এর ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে ১৪ জন। শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আরও পড়ুনঃ   ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮

আরও পড়ুনঃ নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসবই ভয়হীন আনন্দময় পরিবেশে পালিত হবে : শারমীন এস মুরশিদ
এ উপলক্ষে শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে। একইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিলো: প্রধানমন্ত্রী

মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে উঠবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেনিস ফেডারেশন নিয়মিতভাবে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রাজশাহীতে বিশ্বের শীর্ষস্থানীয় জুনিয়র টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST