২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের মানুষ যেভাবে উৎসবমুখর পরিবেশে নিজ-নিজ ধর্মের অনুষ্ঠান উদযাপন করে তা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ও বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি প্রতিবেশী দেশগুলো দেখতে চায় ও শিখতে চায়, তবে সেটি বাংলাদেশে এসে দেখে যেতে পারে।

বুধবার রাতে দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি-বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি অপপ্রচার চালিয়েছে যে- হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, এমন চিত্র তুলে ধরে প্রোপাগাণ্ডা চালানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ   নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, অবশেষে যা জানা গেল

এনসিপির এই নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ৫ আগস্টের পর আপনাদের উপর এমন কোনো ঘটনা ঘটেছে কি? আপনাদের পূজা-অর্চনায় কোনো বাধা দেওয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে, জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জানি এসব হয়নি, কিন্তু ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো প্রপাগাণ্ডা চালাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আপনাদের বিপদে-আপদে আমরা যেমন পাশে দাঁড়াই, আমাদের বিপদ-আপদেও আপনারা পাশে থাকেন। ধর্ম সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই সত্য আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আজীবন থাকবে।

আরও পড়ুনঃ   যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

তিনি বলেন, আপনাদের এ উৎসবে সব রাজনৈতিক দলের নেতারাই সহযোগিতা করতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন। এটা একটা ভালো দিক। আমরা চাই হিন্দু-মুসলিমের সম্প্রীতির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এনসিপির নেতৃবৃন্দ।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST