২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শা উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় উৎসব

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বিদায়ের সুর। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর পূজা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজা।

নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে।

হিন্দু শাস্ত্রমতে, মহানবমীতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেন। এদিন নীলকণ্ঠ ফুল, অপরাজিতা, শাপলা, শালুক, বলিদান, যজ্ঞ এবং ১০৮টি বেলপাতার মাধ্যমে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ময়া নৌবন্দর চালু হলেও বছর না ঘুরতেই অচল

আজ সকালে বেনাপোল পাটবাড়ী মন্দিরে বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হবে। মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শাস্ত্রীয়ভাবে দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। দশমী পূজায় দেবীর হাতে জরা, পান, শাপলা ও ডালা দিয়ে আরাধনা করা হয়।

যশোরের শার্শা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কুমার দাস জানিয়েছেন, আজ প্রতিমা বিসর্জনের আগে উপজেলায় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ এলাকায় নদী ও পুকুরে গিয়ে শেষ হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলাও বেনাপোল পৌরসভা সহ ২৯ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের একটি ‘কন্ট্রোল রুম’ নম্বর খোলা ছিল। এছাড়া ফায়ার সার্ভিস সহ সকল প্রয়োজনীয় নম্বর সমূহ একত্রিত করে সকল পূজা মন্ডপে দেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ,আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

এ উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। গতকালও ছিল সাধারণ ছুটি, ফলে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST