১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রীর নামে কেনা লটারির টিকিটে বাজিমাত বাংলাদেশি প্রবাসীর

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। তিনি আল-আইনে রেস্তোরাঁর ব্যবসা করেন।

এ বাংলাদেশি গত দুই বছর ধরেই টিকিট কিনছিলেন। কিন্তু একবারও জেতেননি। সর্বশেষবার নিজের স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কেনেন তিনি। আর এই টিকিটেই বাজিমাত করেছেন ৪৩ বছর বয়সী এ প্রবাসী।

তিনি গত ১৬ বছর ধরে আমিরাতে থাকছেন। এ রেস্তোরাঁ ব্যবসায়ী আল আইনকে নিজের বাড়ি হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান, সব যাত্রী নিহত

ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিটটি ৫০ হাজার দিরহাম জিতেছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।

বিগ টিকিট লটারি শোয়ের হোস্ট রিচার্ড যখন লটারি জয়ের কথা জানাতে ফারহানাকে ফোন করেন তখন ফোনটি ধরেন তার স্বামী। তিনি জানান, আসলে স্ত্রীর নামে এ টিকিটটি তিনি কিনেছেন। এ বাংলাদেশি হোস্ট রিচার্ডকে বলেন, “আমি তার স্বামী। এবার আমি আমার স্ত্রীর নামে লটারির টিকিট কিনেছি। ধন্যবাদ। আমি খুবই খুশী।”

আরও পড়ুনঃ   জেনে নিন, পাকিস্তানে নতুন মন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন?

তিনি জানিয়েছেন, লটারিতে জেতা এ অর্থ সরাসরি নিজের রেস্তোরাঁ ব্যবসায় লাগাবেন তিনি। এছাড়া নিজের কমিউনিটির মানুষদেরও কিছু সহায়তা করবেন।

আগামী ৩ অক্টোবর বিগ টিকিটের সবচেয়ে বড় ড্র অনুষ্ঠিত হবে। ওইদিন যে বিজয়ী হবেন তিনি পাবেন ২০ মিলিয়ন দিরহাম। এদিকে ৫০ হাজার দিরহাম জেতা এ বাংলাদেশি জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখবেন।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST