৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব যেভাবে বলা হয় সার্বজনীন, আসলে সেটি কেবল সার্বজনীন না। বরং আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদ হাসান শিশিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। তাই সংখ্যালঘু বলে কিছু নেই। যদি সংবিধান আপনাকে সমান অধিকার দেয়, তাহলে সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক। এটা হতে পারে না। আমাদের সবাইকে এটি মাথায় রাখতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে আমরা সবাই সমানভাবে আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করব। ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালন করব, এটাই আমার অঙ্গীকার। বিভিন্ন ধর্মের উৎসবে সবাই যেন অংশ নিতে পারি, সেই চর্চা গড়ে তুলতে হবে। অতীতের ভুলত্রুটি নিয়ে মাথা ঘামানোর চেয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দিকে মনোযোগী হতে হবে।

আরও পড়ুনঃ   নির্বাচন সরকারের এক নম্বর প্রায়োরিটি, আমরা রোডম্যাপ চেয়েছি: মির্জা ফখরুল

এর আগে তিনি শুলকবহর ওয়ার্ডের ২ নম্বর গেইট আদর্শপাড়া মুরাদপুর মন্দির, লালখান বাজার হাইওয়ে মোড় পূজামণ্ডপ ও ১৩ নম্বর ওয়ার্ড হাসপাতালের পাশে লোকসেড গেট পূজামণ্ডপ পরিদর্শন করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST