৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজে জড়িতরা যেই দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি বা তার কর্মীদের কেউ এমন কাজে লিপ্ত হলে পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তিনি অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত

শামা ওবায়েদ বলেন, বিএনপি হিন্দু-মুসলমানকে সমান চোখে দেখে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফ্যাসিবাদের দোসররা অপতৎপরতা চালাতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবে, যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সালথায় উন্নয়ন করতে চাইলে সব অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাফেরা বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনি এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন, শুধু পূজা নয়, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান যেমন সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তাই সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ   পাবনার ৩টি আসনে জামায়াত ইসলামী, দুটিতে বিএনপি বিজয়ী

পূজামণ্ডপ পরিদর্শনে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST