৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিউটি পার্লারে মিলল নারী উদ্যোক্তার মরদেহ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে শান্তা ইসলাম (৩৩) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরের অনাথের মোড়-সংলগ্ন সাজের মায়া ভবনে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তা ইসলাম জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের ডাঙ্গী গ্রামের মৃত কানু মোল্লার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় ‘ইয়াং লাইফ বিউটি পার্লার অ্যান্ড লেজার সেন্টার’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ২০ জনের অধিক কর্মচারী কাজ করেন।

শান্তার ভাই রাজিব মোল্লা বলেন, শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম ওরফে রুমন নামে এক ব্যক্তির সঙ্গে শান্তার বিয়ে হলেও ২০২০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের সারা ইসলাম নামে ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বলেন, আজ ভোরে আমার ভাগ্নি ফোন করে জানায়, মা আর নেই।

আরও পড়ুনঃ   বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

রাজিব মোল্লা আরও বলেন, পরে এসে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে আমার বোনের দেহ। আমার বোনের আর্থিক কোনো সমস্যাও ছিল না। গতকাল রাতেও আমরা হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলাম। রাত ১১টা পর্যন্ত আমরা তিন ভাই ও বোন শান্তা সেখানে ছিলাম।

পার্লারের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগে প্রতিষ্ঠানে এসে শয়নকক্ষে রাতযাপন করেন শান্তা। ঘটনার দিন রাতে তার পাশের একটি কক্ষে ছিলেন লাভলী আক্তার (১৮) নামে এক নারী কর্মচারী।

আরও পড়ুনঃ   জনগণের টাকায় উন্নয়ন প্রকল্পে কোনো অনিয়ম চলবে না: এমপি মিলন

লাভলী আক্তার বলেন, রাত প্রায় ৩টা পর্যন্ত প্রাক্তন স্বামী আকিদুল ইসলামের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন ম্যাম। একপর্যায়ে চিৎকার করে কথা বলতে থাকেন তিনি। আমি দৌড়ে গেলে আমাকে বের করে দিয়ে ভেতর থেকে রুম আটকে দেন।

এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST