৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরে মাদক মামলায় ইয়াসিন ও সোহাগের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী অভিযানে ধরা পড়া দুই যুবকের বিরুদ্ধে আদালত দিয়েছেন দৃষ্টান্তমূলক সাজা। হেরোইনসহ আটক হওয়া সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় শোনালেন অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক রেহেনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই শার্শার পান্তাপাড়া গ্রামে ডিবির অভিযানে ধরা পড়ে ইয়াসিন ও সোহাগ। পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এসময় উদ্ধার হয় মোট ৬০০ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। ঘটনাটির পর এসআই খায়রুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন এবং তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করলে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী যুদ্ধে এ ধরনের কঠোর রায় মাদক ব্যবসায়ীদের জন্য বড় বার্তা। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

এলাকাবাসীর প্রতিক্রিয়া জানা যায়, এলাকাবাসীর অনেকে আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী আবদুল কাদের বলেন, “এমন রায়ের মাধ্যমে বোঝা গেল, মাদক ব্যবসায়ীদের আর ছাড় দেওয়া হবে না। এতে তরুণরা কিছুটা হলেও রক্ষা পাবে।”

আরও পড়ুনঃ   চারঘাটে ৭০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

অন্যদিকে কলেজশিক্ষার্থী রুবিনা খাতুন বলেন, “আমরা প্রতিদিন ভয় পেতাম—কোথাও না কোথাও মাদক পাওয়া যায়। আজকে মনে হচ্ছে আইনের শাসন আছে।”

আরেকজন বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী আব্দুস সাত্তার বলেন, “এই রায় এলাকায় শান্তি ফিরিয়ে আনবে। তবে শুধু দু’জন নয়, যারা মাদকের সঙ্গে জড়িত, সবাইকে আইনের আওতায় আনতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST