৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্তি, প্রতিবাদে সড়ক অবরোধ

শরীয়তপুর প্রতিনিধি : প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শরীয়তপুরের সাধারণ মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১টায় অরাজনৈতিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর-ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে বসে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

অবরোধের কারণে শরীয়তপুর-ঢাকা সড়কের দুপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ও জেলা শিবিরের সভাপতি শাখাওয়াত কাওছার।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বক্তারা বলেন, ‘ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অন্যদিকে রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে শরীয়তপুরবাসী প্রশাসনিক কর্মকাণ্ডে ভোগান্তিতে পড়বে।’

তাঁরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শরীয়তপুরের দাবি উপেক্ষা করে যদি শরীয়তপুর জেলা ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

জাগো শরীয়তপুরের নেতারা জানান, ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন হয়। পরে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামেও একটি প্রস্তাব আসে, কিন্তু নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হলে শরীয়তপুরে আবারও আন্দোলন শুরু হয়। ওই দিন থেকেই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

এর ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরপর ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এরই অংশ হিসেবে গত রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় সংবাদ সম্মেলন করে ‘জাগো শরীয়তপুর’। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তার আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশের আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST