৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এবার দুই মণ্ডপে কুমারী পূজা

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে এবার রাজশাহী নগরের দুটি মণ্ডপে কুমারী পূজা করা হয়েছে। আগে শুধু সাগরপাড়া এলাকার ত্রিনয়নী মন্দিরে কুমারী পূজা হলেও এবার নতুন করে রানীবাজারের টাইগার সংঘের পূজামণ্ডপে এই পূজার আয়োজন করা হয়। মণ্ডপ দুটিতে দেবীর রূপে দুই কুমারীকন্যাকে আসনে বসিয়ে ফুল, চন্দন, ধূপ, ধুনো ও প্রসাদ দিয়ে পূজা করেন পুরোহিত।

আরও পড়ুনঃ   বাগমারায় মচমইলহাটে অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার টাইগার সংঘের মণ্ডপে ৬ বছর বয়সি শিশু শ্রেনীর ছাত্রী অধরা দাসকে মাতৃরূপে কুমারী পূজা করেন ভক্তরা। আর ত্রিনয়নী মন্ডপে দেবীর আসনে বসে সাড়ে চার বছরের অংকিতা ঘোষ। সাধারণত অষ্টমী তিথিতে দিনের বেলায় অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। আর রাতে হয় সন্ধি পূজা। অষ্টমীর শেষ এবং নবমীর শুরু-এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এ পূজার নাম সন্ধি পূজা। যেসব মণ্ডপে কুমারী পূজা হয়, সেখানে একই দিনে তিনটি পূজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ দিন রাজশাহী নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তারা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সবার সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST