২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সন্তানদের নিয়ে পূজার আনন্দে মাতলেন রাজ-শুভশ্রী

অনলাইন ডেস্ক : পূজা মানেই যেন কাজের ছুটি, সীমাহীন আনন্দ আর হাসিমুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো। আর এই উৎসবে যদি পরিবারের খুদে সদস্যরাও সামিল হয়, তবে তো আনন্দের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেই চিরায়ত আনন্দেই এবার মেতে উঠলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।

দুর্গাপূজার সপ্তমী তিথিতে দুই সন্তান— ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পূজার আমেজে নিজেদের ভাসিয়ে দিলেন এই তারকা দম্পতি। সপ্তমীর সকালে শুভশ্রীকে দেখা গেল একেবারে ট্র্যাডিশনাল লুকে। গাঢ় হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি, যা তার রূপে এনেছিল বাড়তি আভা। অন্যদিকে রাজ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি এবং অফ-হোয়াইট ধুতি।

আরও পড়ুনঃ   শাকিবকে নিয়ে ইতিবাচক বুবলী, দূরত্ব বেড়েছে অপুর সঙ্গে

সাদা আর হলুদের এই নজরকাড়া কম্বিনেশন যেন পূজামণ্ডপের সকালকে আরও অসাধারণ করে তুলল। ছোট্ট দুই সন্তানকে এই সাদা-হলুদ থিমের সাজে সাজিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউভানকে দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে। আর তাদের চোখের মণি, ছোট্ট ইয়ালিনি পরেছিল একটি হলুদ রঙের ফ্রক।

হাতে সোনার চুড়ি, গলায় সোনার হার, হলুদ শাড়ির জমকে শুভশ্রী যেন সত্যিই হয়ে উঠেছিলেন ‘সোনার মেয়ে’। এদিন চোখে সানগ্লাস পরে, নিজে ঢাক বাজিয়ে পূজার উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এই অভিনেত্রীকে। তার সেই প্রাণবন্ত ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ   সালমানের সম্পর্ক ভাঙার নেপথ্যে ঐশ্বরিয়া, মুখ খুললেন প্রাক্তন সোমি

পূজামণ্ডপেই মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। মেনুতে ছিল খিচুড়ি, পায়েস এবং বিভিন্ন ধরনের তরকারি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে হাসিমুখে এই বিশেষ দিনের ভোজ সারল গোটা গাঙ্গুলী পরিবার।

দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রীর এই পূজার আনন্দঘন মুহূর্ত দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে এই তারকা দম্পতিকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ ছোট্ট ইউভান ও ইয়ালিনিকে জানিয়েছেন নির্মল ভালোবাসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST