২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ, কে এই মিঠুন?

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৩৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন তিনি।

গত আগস্টে রজার বিনি পদত্যাগ করার পর থেকে বিসিসিআই সভাপতির পদ শূন্য হয়ে পড়ে। এরপর অন্তবর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সহ-সভাপতি রাজীব শুক্লা। মানহাসের নেতৃত্বাধীন নতুন বোর্ডে আবারও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শুক্লা।

এ ছাড়া বোর্ডের সচিব হিসেবে থাকছেন দেবজিৎ সাইকিয়া। নতুন কোষাধ্যক্ষ হয়েছেন কর্নাটকের সাবেক ক্রিকেটার রঘুরাম ভাট। সাবেক যুগ্ম-সচিব হয়েছেন সাবেক কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া।

আরও পড়ুনঃ   বিসিবির পর এবার অলিম্পিকের নির্বাচন

জাতীয় নির্বাচক কমিটিতেও পরিবর্তন এনেছে বিসিসিআই। অজিত আগারকারের নেতৃত্বাধীন পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটিতে এস শরৎ ও সুব্রত ব্যানার্জির জায়গায় নেওয়া হয়েছে সাবেক দুই ক্রিকেটার প্রাজ্ঞন ওঝা ও আরপি সিংকে।

ভারতের হয়ে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি মানহাসের। তবে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন তিনি। ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন ৪৫ বছর বয়সী মানহাস। ১৫৭টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৭১৪ রান ও ৪০ উইকেট, ১৩০টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪১২৬ রান ও ২৫ উইকেট এবং ৯১টি টি-টোয়েন্টিতে ১১৭০ রান ও ৫ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি ক্রিকেটার।

আরও পড়ুনঃ   আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

২০১৭ সালে ক্রিকেটকে বিদায় বলার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ব্যাটিং পরামর্শক ছিলেন মানহাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST