২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ ট্রফি নিয়ে গেছেন এসিসি সভাপতি, ভারতকে দেওয়া হবে কী?

অনলাইন ডেস্ক : টুর্নামেন্টজুড়ে নানা নাটকীয়তা উপহার দিয়েছে দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তান। আসর সমাপ্তির সময়েও থামেনি কোনো দলের নাটক। এমনকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেও ট্রফি নেয়নি ভারত। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এসিসির সভাপতি মহসিন নাকভি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে শিরোপা নিতে চায়নি ভারত। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ম্যাচ শেষ হয়। কিন্তু ভারতের দাবির মুখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে বেশ দেরি হয়। এ সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর প্রায় মাঝরাতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেও জন্ম নয় নতুন নাটকের।

পুরস্কার দিতে এসিসি সভাপতি নাকভিসহ অন্য অতিথিরা মঞ্চে আসার প্রায় ২০ মিনিট পর মাঠে আসে ভারতীয় দল। তবে তারা নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত অনড় ছিলেন। একপর্যায়ে মঞ্চ ছেড়ে চলে যান এসিসি সভাপতি। সেই সঙ্গে ট্রফি ও চ্যাম্পিয়ন দলের জন্য তৈরি মেডেলগুলো নিয়ে যান।

শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করতে শুরু করে ভারতীয় দল। ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির সেই বিখ্যাত উদযাপনের মতো করে কল্পিত ট্রফি হাতে নিয়ে উদযাপন করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেভজিৎ সাইকিয়া।

আরও পড়ুনঃ   চলন্ত বাসে ‘ধর্ষণের’ ঘটনাটি সঠিক নয়, দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বার্তা সংস্থা এএনআইকে সাইকিয়া বলেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে এবং আজকে ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার। আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেব না, যিনি পাকিস্তানের মূল নেতাদের একজন। এজন্যই তার কাছ থেকে ট্রফি নিতে চাইনি আমরা।’

এরপর তিনি বলেন, ‘তার মানে এই নয় যে, ওই ভদ্রলোক ট্রফি আর মেডেল নিজের সঙ্গে নিয়ে হোটেল রুমে চলে যাবেন! এটা খুবই অপ্রত্যাশিত। আমরা আশা করব, ট্রফি ও মেডেলগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফেরত পাঠানো হবে। আগামী নভেম্বরে দুবাইয়ে আইসিসির কনফারেন্স আছে। সেখানে এসিসি প্রধানের এই কাণ্ডের বিরুদ্ধে ভীষণ শক্ত প্রতিবাদ জানাব আমরা।’

পুরস্কার বিতরণীর পর ভারতীয় দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে নাকভির কাছ থেকে ট্রফি নেওয়া যাবে না এমন কোনো বার্তা এসেছিল কি না। জবাবে ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব বলেন, ‘ই-মেইলের কিছু তো আমার জানা নেই। কেউ আমাদেরকে কিছু করতে বলেনি। এটা মাঠেই আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুনঃ   ছাত্রদের উদ্দেশে ড. ইউনূস: স্বপ্ন পূরণের আগে দমে যেও না

তিনি আরও বলেন, ‘যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছি, অনুসরণ করতে শুরু করেছি, এরকম কিছু কখনোই দেখিনি যে, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। আমাকে যদি ট্রফির কথা জিজ্ঞেস করেন, আমার ট্রফি ড্রেসিং রুমেই আছে। আমার সঙ্গে দলের অন্য ১৪ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, এশিয়া কাপের এই পথচলায় তারাই আমাদের সত্যিকারের ট্রফি।’

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার মতে, নিজেদের কর্মফলেই ট্রফি পায়নি ভারত। তিনি বলেন, ‘এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ। আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই! তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে থেকে নেবেন?’

ভারত দলকে ট্রফি কবে দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না এ বিষয়ে এসিসির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সবকিছু মিলিয়ে বলা যায়, ট্রফি নিয়ে ভারতীয় দল ও এসিসির মধ্যে সহসাই বিরোধ মিটবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST