২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ার ভুয়া সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তির ক্ষতি করছে : সিরাজগঞ্জ জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মূল ধারার সাংবাদিকের বাইরে অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক পরিচয়ে অনেক সময় সংবাদ পরিবেশন করে থাকে। সোশ্যাল মিডিয়ার এসব ভুয়া সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তির অনেক ক্ষতি করছে। ভাবমূর্তি রক্ষার জন্য মূলধারার সাংবাদিকদের সচেতন থাকতে হবে এবং ভুয়া সাংবাদিকদের প্রতিরোধ করতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীষর্ক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সামাজিক মাধ্যমগুলো থেকে গুজবের উৎপত্তি হয়। এসব মিডিয়ায় এমনভাবে সংবাদ পরিবেশন করা হয় যেন মনে হয় এটা মূলধারার মিডিয়ার সংবাদ প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানারের মতো বিশ্বাসযোগ্য মাধ্যম এসব গুজব সনাক্ত করে কিন্তু গুজব সনাক্ত হওয়ার আগেই অনেক সময় ক্ষতি হয়ে যায়। এভাবে ভুল তথ্যের ফলে যে ক্ষতি হয় তা আর ফিরিয়ে আনা যায় না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

সংবাদ পত্রের গুরুত্বের কারণেই একে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়-এমন মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, সিরাজগঞ্জের সাংবাদিকরা সবসময় মানুষের ইতিবাচক দিকগুলো সামনে নিয়ে আসছে। এসময় তিনি সতর্কতার সাথে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে আসন্ন পূজা উপলক্ষ্যে যাতে গুজবের ডালপালা ছড়িয়ে পড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় এবং সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্।

সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১১

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৯

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST