২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরের শার্শা উপজেলায় হাফিজুরের স্বপ্ন মরদেহ হয়ে ফিরছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সাইপ্রাসে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে মারা গেছেন যশোরের শার্শা উপজেলা প্রবাসী হাফিজুর রহমান (৪৫)। তিনি বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

মাত্র ১৩ দিন আগে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংসার-পরিজন ছেড়ে ইউরোপের এই দেশে পাড়ি জমিয়েছিলেন হাফিজুর। কিন্তু সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটে গেল এক নির্মম মৃত্যুর মাধ্যমে।

হাসপাতালে ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ছেড়ে যাওয়া দেনার বোঝা—সব মিলিয়ে ভেঙে পড়েছে পরিবার।

আরও পড়ুনঃ   ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

স্থানীয়রা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।উপজেলায় ৫নং পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা খাতুন বলেন, “সংসারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিলেন হাফিজুর। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল পরিবার। দ্রুত মরদেহ যেন দেশে ফেরত আসে, সে বিষয়ে সরকারের সহযোগিতা চাই।”

গ্রামের প্রবীণ আজগার আলী বলেন, “মানুষের ভাগ্য কখনো সহজ হয় না। হাফিজুরের দুর্ঘটনা আমাদের সবাইকে সতর্ক করছে। পরিবারের পাশে দাঁড়ানোই এখন আমাদের কর্তব্য।”

প্রবাসী পরিচিত নয়নচৌধুরী যোগ করেন, “বিদেশে যাওয়াটা জীবিকার জন্য প্রয়োজন, কিন্তু দুর্ঘটনার ভয় সবসময় থাকে। হাফিজুরের মৃত্যু হৃদয় বিদারক।”

আরও পড়ুনঃ   পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

বিদেশে গিয়ে প্রবাসী হওয়া হাফিজুরের স্বপ্ন এখন মরদেহ হয়ে ফিরে আসছে। আর তার পিছনে রইল শোকে পাথর হয়ে যাওয়া পরিবার, অনিশ্চয়তার বোঝা এবং চোখের জলে ভেজা পুটখালী গ্রামের আকাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST