২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রেমের পরিণয়, সেলেনার নতুন অধ্যায় শুরু

অনলাইন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে এক ছাদের তলায় থাকার সিলমোহর দেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।

রোববার ইনস্টাগ্রামে বিয়ের খবরটি নিশ্চিত করেন সেলেনা গোমেজ। সেই আয়োজনের বেশ কিছু যুগলবন্দি ছবিও প্রকাশ করেন এই শিল্পী। ক্যাপশনে উল্লেখ করে দেন বিশেষ তারিখ- ‘৯-২৭-২৫’। অর্থাৎ, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিয়ে সেরে নেন তারা।

ছবিগুলোতে এই নবদম্পতিকে চুম্বন, আলিঙ্গন করতে দেখা যায়। ইনস্টাগ্রামে সেলেনা ছবিটি পোস্ট করার পর বেনি ব্লাঙ্কো সেখানে মন্তব্য করেন, ‘আমার সত্যিকারের স্ত্রী।’

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক

বিয়ের সাজে সেলেনা ছিলেন অনবদ্য। রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা রঙের একটি পোশাকে দেখা যায় শিল্পীকে। তার পোশাকে ফুলের কারুকাজ ছিল। অন্যদিকে, বেনি ব্লাঙ্কোও রাল্ফ লরেনের তৈরি কালো টাক্সিডো ও বো টাই পরেছিলেন।

উল্লেখ্য, সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগে থেকেই অনুরাগীদের কৌতূহল। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিন্তু, সে সম্পর্কও একসময় টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন। বিষয়টি সেলেনা যখন জানতে পারেন, তখন বেশ আঘাত পান গায়িকা।

আরও পড়ুনঃ   রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

এরপর অবশ্য নিজের কাজেই মন দিতে থাকেন সেলেনা। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST