২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

অনলাইন ডেস্ক : চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন অলি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”

আরও পড়ুনঃ   গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রেখেছে হামাস-ইসরায়েল

নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”

জেন-জিদের তাড়া খেয়ে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কেপি শর্মা। এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যানডেট নিয়ে আসেনি। তারা এসেছে সহিংতা ও ভাঙচুরের মাধ্যমে।

আরও পড়ুনঃ   হুথি ক্ষেপণাস্ত্র ঠেকানোর পর ইয়েমেনি বন্দর এড়িয়ে চলার আহ্বান ইসরাইলের

এছাড়া তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেন কেপি শর্মা। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST