২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের আট জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে এ বিভাগের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য মাইক্রো প্ল্যান করা হয়েছে। পাঁচ সদস্যের একটি টিকাদান দল যত্নের সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের দুইজন স্বাস্থ্যকর্মীর সাথে তিনজন করে ভলেন্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলেন্টিয়ার হবেন।

আরও পড়ুনঃ   নগরীতে আওয়ামীলীগ নেত্রী আখিকে বেঁধে পুলিশে সোপর্দ

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টিকাদানের আগের দিন অভিভাবককে তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। তিনি এতিমখানার বাচ্চাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   ভুক্তভোগীর কণ্ঠকে প্রাধান্য দিয়ে অনলাইনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

অ্যাডভোকেসি সভায় আট জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST