২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে সরকারী জায়গার ঘর ভেঙ্গে দিলো ইউএনও, হামলায় পিতা-পুত্র আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ব্যবসায়ীর দখলে থাকা সরকারী জায়গা জোরপূর্বক দখল করে বিএনপি’র অফিস ঘর নির্মাণ করছিলো স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েকজন স্থানীয় নেতা-কর্মী। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত হয়ে নির্মাণাধীন ওই ঘর ভাঙ্গার নির্দেশ দিলে তা ভাঙ্গা হয়। পরবর্তীতে এই ঘটনার জের ধরে দখলদার চিহ্নিত ওই নেতা-কর্মীরা হামলা চালায় ওই বাজারের ইজারাদার স্থানীয় যুবদল নেতা বাবলু প্রামাণিকের ওপর। এতে গুরুতর রক্তাক্ত আহত হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয় তার নাবালক ছেলে আবু তালহা। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নগর মেরীগাছা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত পিতা বাবলু প্রামাণিক (৫০) ও ছেলে আবু তালহা (১৭)কে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাবলু প্রামাণিক বাদী হয়ে রবিবার রাত ১০টার দিকে বড়াইগ্রাম থানায় ৮ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলেন, রায়হান (৩৫), আনোয়ার (৩২), ইউনুস (৫০), তাইজুদ্দিন (৪৮), হাসেম (৪৫), ফুয়াদ (৪২), বানি আমিন (৫৫) ও নাহিদ (৩৫)। এদের সকলের বাড়ি মেরীগাছা এলাকায়।

আরও পড়ুনঃ   ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

অভিযোগে জানা যায়, মেরীগাছা বাজারে দীর্ঘবছর ধরে সরকারী জায়গায় কাঁচামালের ব্যবসা করে আসছিলো ক্ষুদ্র ব্যবসায়ী বিদ্যুৎ মোল্লা। সম্প্রতি তার ব্যবসা সাময়িক বন্ধ থাকার সুযোগে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েকজন চিহ্নিত নেতা-কর্মী ওই জায়গা দখল করে এবং বিএনপি’র অফিস ঘর নির্মাণের কথা বলে সিমেন্টের খুঁটি দিয়ে টিনের ছাপড়া দেওয়ার কাজ শুরু করে। খবর পেয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস শনিবার সকাল ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায় এবং তাৎক্ষনিক তিনি ওই নির্মাণাধীন ঘর ভাঙ্গার নির্দেশ দিলে তা ভাঙ্গা হয়। ইউএনও ঘটনাস্থল ত্যাগ করার পর বেলা ১২টার দিকে উল্লেখিত ওই নেতা-কর্মীরা আতর্কিত হামলা চালায় ইজারাদার বাবলু প্রামাণিকের ওপর। তারা ধারালো হাসুয়া, লোহার পাইপ, লোহার হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে উপর্যুপরী আঘাত করলে এতে রক্তাক্ত জখম হয় বাবলু প্রামাণিক। এ সময় পিতাকে উদ্ধার করতে এগিয়ে এলে ছেলে তালহা হামলা শিকার হয় এবং গুরুতর জখমপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে হামলার শিকার পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা

আহত বাবলু প্রামাণিক জানায়, বাজারের সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ হচ্ছে এ খবর ইউএনও স্যারকে আমি দিয়েছি এমন সন্দেহ করে ওরা আমার ওপর হামলা চালিয়েছে। আমার নাবালক ছেলে আমাকে বাঁচাতে এসে সেও গুরুতর জখম হয়েছে। আমিতো এ খবর ইউএনও স্যারকে দেই নাই। তাহলে কেন আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমার ও আমার ছেলের ওপর অন্যায়ভাবে এই হামলার উপযুক্ত বিচার চাই।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়োর হোসেন জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST