২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে দাদির দেওয়া জুস খেয়ে নাতির মৃত্যু: বিষ মেশানোর অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দাদীর দেওয়া জুস খেয়ে ১ বছর ১০ মাস বয়সী নাতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ইকড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম নুর ইসলাম। সে পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পুর্বপাড়া গ্রামের শাকিল আহম্মেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র ছেলে।

বড়াইগ্রাম থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির দাদি সখিনা বেগম (৪৫)কে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মৃত্যু রহস্য উম্মোচনের চেষ্টা চলছে। জুসের মধ্যে বিষ মিশিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে এমন আলামত বা প্রমাণ মিললে থানায় হত্যা মামলা রুজু করা হবে বলে জানায় থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন। অভিযুক্ত দাদি সখিনা বেগম গুরুদাসপুরের সোনাবাজু পুর্বপাড়া গ্রামের আব্দুর মোতালেবের স্ত্রী।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে বড়াইগ্রামের রোলভা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সাথে সোনাবাজু গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শাকিল হোসেনে সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূর সাথে কলহ বিবাদ চলে আসছিল শ্বাশুড়ি সখিনা বেগমের। প্রায়ই পুত্রবধুকে তিনি মারপিট সহ বিভিন্নভাবে নির্যাতন করতেন। কয়েকদিন আগে মারপিট করলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় শাকিল হোসেন।

শিশুটির মা পায়েল খাতুন জানান, শনিবার ইকড়ি গ্রামে মামা শ্বশুর শাহাদাত শাহ’র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সেখানে আমার শ্বাশুড়িও আসেন। দুপুর ১২টার দিকে ওই বাড়িতেই আমার ছেলেটিকে ঘুম পাড়িয়ে রাখি। দেড়টার দিকে আমার শ্বাশুড়ি আমার ছেলেকে ঘুম থেকে তুলে জুস খাওয়ায়। তারপর থেকে সে অসুস্থ হয়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার ছেলে বিষাক্ত কিছু খেয়েছে। চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সে মারা যায়।

আরও পড়ুনঃ   পল্লী চিকিৎসক রেবতী মোহনের পরলোকগমন

অভিযুক্ত সখিনা বেগম বলেন, আমার ছেলে কিনে নিয়ে আসা জুস আমি খাওয়াইছি। কিভাবে মারা গেল আমি জানিনা। আমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তবে স্থানীয় অনেকেরই ধারণা, পুত্রবধূ পায়েল তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিয়ে শ্বশুর বাড়িতে রেখেছে তাই প্রতিহিংসাপরায়ন হয়ে দাদিও পায়েলের শিশুপুত্রকে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে কোল খালি করেছে।

থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট সহ শিশুটির পেটের খাবারের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ। এটা হত্যাকান্ড প্রমাণিত হলে অবশ্যই অপরাধীকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST