২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জাপানে ক্যাম্প হচ্ছে না ঋতুপর্ণাদের

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে। আগামী বছরের ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে হবে সেই টুর্নামেন্ট। এই আসরের জন্য বাংলাদেশ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আরো নিবিড় অনুশীলনের জন্য আজ ২৯ জন নারী ফুটবলার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ ভবনে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মেয়েরা আরো উন্নত ও নিবিড় অনুশীলনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে ২০ দিন অনুশীলন করবে। সেখানে ইয়াংওয়ানই সকল ব্যবস্থাপনা করছে বাফুফের খরচ নেই। ১৬ অক্টোবর সেখান থেকে ঢাকায় আসবে। ভুটানে থাকা দশ ফুটবলার ১৭ অক্টোবর দেশে ফিরবে। ঢাকায় ৪-৫ দিন অনুশীলনের পর দুই ম্যাচ খেলতে থাইল্যান্ডে রওনা হবে দল।’

এশিয়া কাপ মিশনে বাফুফের পরিকল্পনায় পরিবর্তন আসছে। নভেম্বরে ঋতুপর্ণাদের জাপানে সপ্তাহ দু’য়েক অনুশীলন করার কথা ছিল। জাপান ফুটবল এসোসিয়েশন বাফুফেকে যে সময় দিয়েছে সেটা অনুকুল না হওয়ায় বাতিল করা হয়েছে। ‘জাপান ২০-৩০ নভেম্বর আমাদের যেতে বলেছিল ঐ সময় আমরা ঢাকায় ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় ম্যাচ খেলব। এজন্য আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না’, বলেন কিরণ।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

বাফুফে সভাপতি ঋতুপর্ণাদের এশিয়া কাপকে মিশন অস্ট্রেলিয়া আখ্যায়িত করেছেন। সেটা বাফুফের পরিকল্পনা ছিল ১ সেপ্টেম্বর থেকে শুরু করার। সেটা শেষ পর্যন্ত তিন সপ্তাহ পিছিয়ে অনুশীলন শুরু হয়েছে। এরপর আবার জাপানে অনুশীলনের পরিকল্পনাও ভেস্তে গেল। সব মিলিয়ে বাফুফের জন্য খানিকটা ধাক্কা কি না এমন প্রশ্নে কিরণের উত্তর, ‘আসলে পিটার মাঝে অসুস্থ ছিল এজন্য কিছুটা দেরি হয়েছে। জাপানে সম্ভব না হলেও এখন অন্যদের সঙ্গেও যোগাযোগ চলছে। এভাবেই আমাদের পথ এগিয়ে চলতে হবে।’ জুলাইয়ে নারী এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর ভারত রোডম্যাপ কয়েক দিন পরই প্রকাশ করেছে। দুই মাস পেরিয়ে যাওয়ার পরও বাফুফে এখনো পরিকল্পনার মধ্যে রয়েছে। অনেক কিছুই এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শান্তর সৌজন্য সাক্ষাৎ

৫-২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে নারী সাফ ক্লাব। বাংলাদেশের নাসরিন স্পোর্টিং সেই টুর্নামেন্টে খেলবে। ঐ টুর্নামেন্টে ভারত, নেপাল, ভুটানের চ্যাম্পিয়ন ক্লাবগুলো খেলবে। জাতীয় দলের ফুটবলারদের নাসরিনের হয়ে খেলার বিষয়টি কোচের সঙ্গে এখনো আলোচনা না করলেও বাফুফের প্রাথমিক পরিকল্পনায় রয়েছে।

বাফুফে ডিসেম্বরে নারীদের লিগ করতে চায়। সেই লিগে এশিয়া কাপে স্কোয়াডে থাকা ফুটবলারদের খেলানোর পরিকল্পনা ফেডারেশনের। বাফুফের ভাবনা নারী ফুটবলারদের ফেডারেশনের ক্যাম্পে ও কোচের অনুশীলনে রাখা। তবে এতে ক্লাবের দ্বিমত থাকে। এসব বিষয়ে ফেডারেশন ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ভুটান নারী লিগে খেলা আরো পাঁচ ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী এবং সুমাইয়া মাতসুসিমাও খেলছেন। তারা বাফুফের স্কোয়াডে নেই আপাতত। এশিয়া কাপ মিশনে তাদের ডাকার বিষয়ে কোচ পিটার বাটলারের দিকেই বল ঠেললেন কিরন, ‘এটা ট্যাকনিক্যাল বিষয়। কোচের সিদ্ধান্ত আমার কোনো মতামত নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST