২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ২৪৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আগামী ২ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের। এই মেগা আসরকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। তারই অংশ হিসেবে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন শারমিন আক্তার সুপ্তা। এ ছাড়া ৩৮ রান করেছেন সুমাইয়া আক্তার।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, রাস্তার পাশে আন্দোলনকারীদের অবস্থান

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি ফারজানা হক। শুরুর সেই ধাক্কা সামাল দেন অভিজ্ঞ শারমিন ও রুবাইয়া হায়দার।

দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও রুবাইয়া মিলে যোগ করেন ৯০ রান। ৫২ বলে ৩৩ রান করেন রুবাইয়া। তবে শারমিন ফিফটি তুলে নিয়েছেন। ১০১ বলে ৭১ রান করেছেন তিনি।

টপ অর্ডার ব্যাটাররা শক্ত ভিত গড়ে দিলেও সেখানে দাঁড়িয়ে ভালো ব্যাটিং করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। পুরোপুরি ব্যর্থ ছিলেন সুবহানা মুস্তারি-স্বর্ণা আক্তাররা।

আরও পড়ুনঃ   ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ইরানের সহায়তা চান রাজশাহীর ব্যবসায়ীরা

আর ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। ৩০ বল খেলে এক ছক্কায় ২০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

তবে শেষদিকে ভালো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার ও ফাহিমা খাতুন। সুমাইয়া ৪২ বলে করেছেন ৩৮ রান। আর ফাহিমার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ২৬ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST