২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৪১ বছরের ইতিহাসে প্রথমবার যে ঘটনার সাক্ষী হবে এশিয়া কাপ

অনলাইন ডেস্ক : ১৯৮৪ সালে এশিয়া কাপের পথচলা শুরু। চলতি বছরের আসর দিয়ে চার দশক পূরণ করেছে এই টুর্নামেন্ট। দীর্ঘ পথচলায় ভিন্ন অনেক অভিজ্ঞতারই সাক্ষী এশিয়া কাপ। এতকিছুর পরও একটা বিষয়ে আক্ষেপ রয়েই যাচ্ছিল। তবে সে আক্ষেপটা ঘুচে যাচ্ছে এবার। এশিয়া কাপে আগের ৪১ বছরে যা হয়নি, সেটাই হবে এবার।

এবারের টুর্নামেন্টের শুরু থেকেই বেশ দাপট নিয়ে খেলেছে ভারত। গ্রুপপর্বে তিন ম্যাচ জিতে সুপার ফোরে এসেছিল সূর্যকুমার যাদবের দল। এখানেও ২ ম্যাচে জিতে সবার আগে ফাইনালে উঠেছে তারা। বলাই বাহুল্য, এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া। মাঠেও খেলছে সেভাবেই।

আরও পড়ুনঃ   একুশে বই মেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

অন্যদিকে ভারতের কাছে গ্রুপপর্বে হেরেছিল পাকিস্তান। এরপর ওমান আর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটে ফেলে তারা। সুপার ফোরে প্রথম ম্যাচে ফের ভারতের মুখোমুখি হয় সালমান আঘার দল। যেখানে আরও একবার হেরে যায় পাকিস্তান। ফলে তাদের ফাইনাল নিয়ে শঙ্কা জাগে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আশা জিইয়ে রাখে পাকিস্তান। এরপর অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে দলটি। আর এতেই ঘুচে যাচ্ছে ৪১ বছরের আক্ষেপ। কারণ এশিয়া কাপের ফাইনালে যে দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই। সাম্প্রতিক নানা কারণে এই ফাইনালের উত্তেজনা যে অনেক বেশি থাকবে সেটাও নিশ্চিত।

আরও পড়ুনঃ   বয়স শিথিল করে মাদরাসায় নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন

ভারত এশিয়া কাপের সফলতম দল। ১১ বার ফাইনালে খেলে ৮টি শিরোপা জিতেছে তারা। অন্যদিকে পাকিস্তান ৫ বার ফাইনাল খেলেছে। এর মাঝে শিরোপা জিতেছে ২ বার। তবে ফাইনালে দুই দল কখনো একে অন্যের মুখোমুখি হয়নি। অবশেষে সেটাও হয়ে যাচ্ছে এবার। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) ঐতিহাসিক এই ফাইনাল মাঠে গড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৩

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৪

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৫

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৮

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১৯

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST