২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১৭ ব্যাটারের মধ্যে ১৫ জনই ক্যাচ আউট, এমন নজির আর আছে?

অনলাইন ডেস্ক : অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১১ রানের এই জয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দুই দলের ১৭ ব্যাটার আউট হয়েছেন। যেখানে দুটি বাদে বাকি সব উইকেটই পড়েছে তালুবন্দী হয়ে।

এক ম্যাচে ১৫ ব্যাটারের ক্যাচ আউট হওয়া কি কোনো রেকর্ড? রেকর্ডের তালিকায় থাকলেও, এটি কোনো শীর্ষস্থানে থাকা কোনো ঘটনা নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন দৃশ্য প্রচলিত তো বটেই, এক ম্যাচে ১৭ ব্যাটারও ক্যাচ আউটের নজির রয়েছে। গতকাল আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১৩৫ রান করেছে পাকিস্তান। যেখানে সালমান আগার দলের ৮ ব্যাটারই ক্যাচ আউট হন। এর মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ার প্রত্যয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশও ব্যাটিং বিপর্যয়ের নিদারুণ দৃশ্য ফুটিয়ে তুলেছে। ফলে ২০ ওভারে তাদের স্কোরবোর্ডে ওঠে ৯ উইকেটে ১২৪ রান। ১১ রানে হারের ম্যাচটিতে বাংলাদেশের ৯ ব্যাটারের ৭ জনই ক্যাচ আউট হয়েছেন। বাকি দুজন বোল্ড হন হারিস রউফের বলে। সবমিলিয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১৭ জনের মধ্যে ক্যাচ আউট হন ১৫ ব্যাটার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১তম ঘটনা।

তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এতজন ব্যাটারের ক্যাচ আউটের ঘটনা যৌথভাবে সর্বোচ্চ। টুর্নামেন্টটিতে এর আগে সমান ১৫ ব্যাটারের ক্যাচ আউটের দৃশ্য দেখা গিয়েছিল ২০২১ সালে, বাংলাদেশ-ওমানের ম্যাচে। টি-টোয়েন্টিতে কেবল পাকিস্তান খেলেছে এমন চারটি ম্যাচেই ১৫ ব্যাটারের ক্যাচ আউটের নজির আছে।

আরও পড়ুনঃ   চোখের জলে শিশু সাজিদকে শেষ বিদায়

এর বাইরে চারটি ম্যাচে ১৬ এবং এক ম্যাচে সর্বোচ্চ ১৭ ব্যাটার ক্যাচ আউট হন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের একটি টি-টোয়েন্টিতে ১৯ ব্যাটার আউট হন, যার ১৭ জনই ফিল্ডারদের হাতে ক্যাচ দেন। এ ছাড়া ১২ ইনিংসে সব ব্যাটারেরই (১০) ক্যাচ আউটের নজির আছে। ফলে গতকাল পাকিস্তানের ইনিংসে ৮ জনের ক্যাচ আউটের ঘটনা তালিকায় অনেক পেছনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST