২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা-ভাঙচুর, আহত ১১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের অনুসারীদের বিরুদ্ধে শহরের মাহেন্দ্র স্ট্যান্ডে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা অন্তত ১৭টি মাহেন্দ্রর কাচ ভাঙচুর করে। হামলায় ১১ জন মাহেন্দ্র শ্রমিক আহত হন। এর মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চারজন হলেন— রাইফুল আলম, মামুন মন্ডল, সলেমান শেখ ও মোতালেব মল্লিক।

এলাকাবাসী ও মাহেন্দ্র চালক সূত্রে জানা গেছে, শহরের হাজরাতলার মোড় এলাকায় সালথাগামী মাহেন্দ্র স্ট্যান্ড এবং ভাঙ্গা রাস্তার মোড়ে কানাইপুরগামী মাহেন্দ্র স্ট্যান্ড অবস্থিত। সালথার মাহেন্দ্র ভাঙ্গা রাস্তার মোড় স্ট্যান্ড অতিক্রম করার সময় সেখানে দাঁড়াতে দেওয়া হয় না। তবে আজ যানজটের কারণে সালথার একটি মাহেন্দ্র ভাঙ্গা রাস্তার মোড়ে কানাইপুরগামী স্ট্যান্ড এলাকায় আটকে গেলে চালককে মারধর করে সেখানে আটক রাখা হয়। খবর পেয়ে যুবদলের ক্যাডার হিসেবে পরিচিত শাহীন হাওলাদারসহ ২৫-৩০ জন বহিরাগত ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে সেখানে অবস্থানরত শ্রমিকদের নির্বিচারে পিটিয়ে আহত করে এবং গাড়িগুলো ভাঙচুর করে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

মাহেন্দ্র শ্রমিকরা অভিযোগ করে বলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের ক্যাডার শাহীন হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে। কয়েক মাস ধরে তারা ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ সময় প্রতিটি মাহেন্দ্র থেকে নিয়মিত জোরপূর্বক ৫০ টাকা করে চাঁদা আদায় করত। কয়েকদিন ধরে চালকেরা চাঁদা দিতে অস্বীকার করায় শাহীন ও তার লোকজন নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

মাহেন্দ্র চালক বদরুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে যুবদল নেতা মাসুদুর রহমান ও শাহীন হাওলাদার মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা চালাচ্ছে। জোরপূর্বক প্রতিটি মাহেন্দ্র থেকে ৫০-১০০ টাকা করে আদায় করত। শ্রমিকরা রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

মাহেন্দ্র চালক ইয়াছিন শেখ বলেন, মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালায়। নির্বিচারে মাহেন্দ্র ভাঙচুর করে। বাধা দিলে আমাদের ১১-১২ জনকে গুরুতর আহত করে।

এ বিষয়ে শাহীন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, আমি শ্রমিক রাজনীতি করি না। মাহেন্দ্র শ্রমিকদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। আমাকে এ ঘটনায় জড়ানো রাজনৈতিক প্রতিপক্ষের কাজ। শাহীন আমার ক্যাডার নন। আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করব, এজন্য একটি মহল আমার ভাবমূর্তি নষ্ট করতে প্রপাগান্ডা চালাচ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

জেলা মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম বলেন, আমাদের ফ্যাসিবাদের দোসর বলে যুবদল নেতা মাসুদুর রহমান ও তার অনুসারী শাহীন হাওলাদার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্ট্যান্ড দখলের চেষ্টা করেছে। আজকের হামলা সেই পরিকল্পনারই অংশ।

জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST