২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী : ডা: বারী

হেলাল উদ্দীন, বাগমারা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারায় সনাতন সম্প্রদায়ের পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।

সোমবার বিকেলে গোডাউন মোড়ে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল বারী। তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি হিন্দু-মুসলিম সম্প্রীতি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু না আমরা সবাই বাংলাদেশী। প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করুক এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার নিয়েই বেঁচে থাকবে। কোন ভেদাভেদ থাকবে না। বাগমারা প্রতিটি ধর্মের মানুষ সুষ্ঠুভাবে তাদের অনুষ্ঠান পালন করবে। সেই সাথে নির্ভয়ে তারা বসবাস করবে এটিই জামায়াতে ইসলামী চাই। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা করছি। দ্বন্দ্ব সংঘাত ও নির্যাতনের রাজনীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী পছন্দ করে না। সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুনঃ   আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : ফখরুল

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ,সহ সভাপতি জয়ন্ত কুমার, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামাণিক, হিন্দু -বৌদ্ধ- খ্রিষ্টান- ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সরকার, সাবেক সভাপতি সুনীল কুমার কুন্ডু, শীতল কুমার, নিমাই চন্দ্র প্রমুখ।

আরও পড়ুনঃ   বিএনপি’র ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বাগমারায় মৎস্যজীবী দলের আলোচনা সভা

উক্ত অনুষ্ঠানে উপজেলার ৮২টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের কর্মবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST