২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো

অনলাইন ডেস্ক : আইপিএলে গত মৌসুমে ভাল খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফেও উঠতে পারেনি তারা। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঠিকই শিরোপা জিতেছে শাহরুখ খানের আর এক দল, ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা। সিপিএলে এটি নাইট রাইডার্সের পঞ্চম ট্রফি। এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিকেআর।

ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরান। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেললেও নিজ দেশের লিগে নাইটদের হয়ে খেলেছেন তিনি। একই দলে খেলেছেন কাইরন পোলার্ডের মতো তারকাও। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল অবশ্য নাইট রাইডার্সের হয়ে আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। ফাইনালে কলকাতার দুই পুরনো সদস্য আলাদাভাবে নজর কেড়েছেন।

আরও পড়ুনঃ   শান্তিতে থাকবে না অর্থ পাচারকারীরা: নতুন গভর্নর

গায়ানার ঘরের মাঠে ছিল ফাইনালের ভেন্যু। যেখানে বাংলাদেশ সময় আজ (২২ সেপ্টেম্বর) ভোরবেলা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ঘরের মাঠে সমর্থন বেশি থাকলেও ব্যাট হাতে ভাল করতে পারেনি গায়ানা। প্রথম ওভারেই ওপেনার কুয়েন্টিন স্যাম্পসনকে আউট করেন আন্দ্রে রাসেল।

বেন ম্যাকডারমট, ইফতিখার আহমেদ ও ডোয়েন প্রিটোরিয়াসের ব্যাটে কোনোরকমে ১২০ রান পার করে গায়ানা। ম্যাকডারমট ২৮, ইফতিখার ৩০ ও প্রিটোরিয়াস ২৫ রান করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে গায়ানা। নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত পেসার সৌরভ নেত্রভালকর। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন কলিন মুনরো। দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এ ব্যাটার, আউট হন ২৩ রান করে। অপর ওপেনার অ্যালেক্স হেলস ২৬ রান করলেও খেলেন ৩৪ বল। অধিনায়ক নিকোলাস পুরানও ব্যর্থ হন। মাত্র ১ রানে আউট হন তিনি।

আরও পড়ুনঃ   চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

নাইট রাইডার্সের ইনিংস সামলান সুনীল নারাইন ও কাইরন পোলার্ড। দু’জনের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। নারাইন ২২ ও পোলার্ড ২১ রানে আউট হন। বল ভাল করলেও ব্যাট হাতে শূন্য রানে আউট হন রাসেল। শেষ দিকে ৭ বলে ১৬ রান করে দলকে জেতান আকিল হোসেন। এতে দু’ওভার বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে ত্রিনবাগো নাইট রাইডার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST