২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এবার সেই একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো দেশটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, নিউইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

আরও পড়ুনঃ   ৬ ঘণ্টার নাটকীয়তা, দ. কোরিয়ায় ইউনকে গ্রেপ্তারে ব্যর্থ তদন্তকারীরা

এসময় র‍্যাঞ্জেল সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে আজকের এই ঘোষণা দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়েছিল।

আরও পড়ুনঃ   ইউক্রেনে রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে : পুতিন

এর আগে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST