২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বের অনেকেই চেনে শাকিব খানকে : তমা মির্জা

অনলাইন ডেস্ক : ‘দাগী’ চলচ্চিত্রের সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন তিনি। দর্শকদের ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে তমা এবার এমন একটি প্রজেক্ট বেছে নিয়েছেন, যা তার আগের কাজগুলোকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তমা মির্জা তার আসন্ন চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন। তার কথায়, ‘আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তমা জানান, তিনি শুধু বর্তমানের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তার ইচ্ছা, ভবিষ্যতে যখন হয়তো কাজ কমে যাবে, তখনও যেন মানুষ তাকে তার ভালো কাজের জন্য মনে রাখে।

আরও পড়ুনঃ   তুই কিন্তু খালা শাশুড়ি, সোহানা সাবাকে মনে করিয়ে দিলেন শাওন

তিনি বলেন, ‘আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে নানান কারণে নাও হতে পারে। তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে।’

‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে।’

পাশাপাশি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতা মিথিলার কথা উল্লেখ করে বলেন, ‘মিথিলা সবদিক থেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেক স্ট্রাগল করেছে। এই বিউটি প্রেজেন্টের মূল লক্ষ্য শুধু জনপ্রিয়তা অর্জন নয় বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা।’

আরও পড়ুনঃ   আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির

শাকিব খানের প্রশংসা করে তমা আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে সেটা হলো শাকিব খানকে।’

তার কথায়, ‘সেই জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে, আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST