২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘বৌদি’ শব্দ কতটা আপন, অথচ নেটদুনিয়ায় এটা অশ্লীল : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। টালিউডে এবার নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই নায়িকা। এক নারী প্রোমোটারের চরিত্রে ‘প্রোমোটার বৌদি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন নবাগত শৌর্য দেব।

ছবির গল্পে, দুই সন্তান ও স্বামী নিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক নারীর জীবন তুলে ধরা হয়েছে, যাকে পাড়ার সবাই ‘বৌদি’ বলে ডাকে। কিন্তু স্বস্তিকার আক্ষেপ, আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন; অথচ সামাজিক মাধ্যমে এটাকে এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ   মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, জায়েদ খান বললেন ‘ভুয়া’

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বস্তিকা বলেন, ‘আগে বৌদি শব্দটি পারিবারিক ও আপন করে ব্যবহৃত হতো, কিন্তু এখন সামাজিক মাধ্যমে শব্দটি প্রায়ই কুরুচিকর অর্থে ব্যবহার করা হয়।’

তাই এই সিনেমায় স্বস্তিকার চরিত্রে সেই পুরোনো মিষ্টি ধারণাকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে- জানান স্বস্তিকা।

আরও পড়ুনঃ   ইংলিশ গান গেয়ে কটাক্ষের শিকার ফারিণ

নব্বইয়ের দশকের বাণিজ্যিক বাংলা ছবির ছাপ থাকবে এই সিনেমায়। থাকবে নাচ, গান, মারকাটারি সংলাপ ও পারিবারিক টানাপোড়েন। স্বস্তিকার ভাষায়, ‘মূলধারার বাণিজ্যিক ছবির স্বাদ ফেরানোর লক্ষ্যেই এই কাজ। পুরো ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়।’

এদিকে প্রথমবার পরিচালনায় আসা শৌর্য দেব জানান, পরিবারকেন্দ্রিক গল্প হলেও ছবিতে বিনোদনের সব উপাদান রাখা হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST