২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিবচরে রেলওয়ের লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বাংলাদেশ রেলওয়ের বৈধ লিজগ্রহীতা মো. রাসেল মিয়া ও সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লিজগ্রহীতা মো. রাসেল মিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে লিজ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পাচ্চর বাজারের ইজারা পরিচালনা করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।’

আরও পড়ুনঃ   ইমোতে প্রেমের পর ব্ল্যাকমেইল, চক্রের ১২ সদস্য আটক

‘আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রাসেল মিয়া এ সময় সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা চাই, সত্য প্রকাশিত হোক এবং বাজার পরিচালনায় যাতে কোনো প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে দৃষ্টি দেওয়া হোক।’

আরও পড়ুনঃ   বিজয়ী হলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে : মিনু

সংবাদ সম্মেলনে পাঁচ্চর বাজারের ইজারাদার ওসমান বেপারী, স্থানীয় সামাজিক বাজারের সাধারণ সম্পাদক ফরহাদ মোল্লা, বাজারের ফল ব্যবসায়ী নাসির উদ্দিন, বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, মোতালেব বেপারী উপস্থিত ছিলেন। তারা মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST