১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথনে তৌসিফ মাহবুব

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিত্ব, লুক নিয়ে প্রশংসিত তিনি। তবে এবার আলোচনায় চলে এলেন দীর্ঘ ম্যারাথনে অংশ নিয়ে; যেখানে বিশেষ দৃষ্টি কাড়ে অভিনেতার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজন হয় এই ম্যারাথনের। কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে অংশ নেন তৌসিফও। দৌড় শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

আরও পড়ুনঃ   পুরুষ দেখেই আতঙ্কে রাবিনা, ভুল বুঝতে পেরে অনুতপ্ত অভিনেত্রী

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

তৌসিফের পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ পথ দৌড়ানো তার কাছে একসময় অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা সম্ভব করেছেন। ভক্তরাও তার এই সাফল্যের প্রশংসা করেছেন।

তবে ভক্তদের কাছে আরও নজর কেড়েছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ানোর বিষয়টি। এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।

আরও পড়ুনঃ   ঋষভ মাঠে ফেরায় ৪৬ কি.মি. খালি পায়ে হেঁটে পূজা দিতে গেলেন উর্বশী?

বর্তমানে ওটিটি কনটেন্ট নিয়েই আলোচনায় আছেন এই অভিনেতা। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’। নির্মাতা ভিকি জাহেদের এই ওয়েবফিল্মে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। ওয়েবফিল্মটিতে তৌসিফের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST