১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ তা প্রতিহত করবে’

অনলাইন ডেস্ক : জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে নির্বাচনের যে কোনো উদ্যোগ জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, চব্বিশের জুলাই–আগস্ট বিপ্লবের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে। কিন্তু আজকের বাস্তবতায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছেন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত হওয়া ৮৪টি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতিকে অপসারণে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বর্তমান নির্বাচন ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে অন্তর্বর্তী সরকার ও পিআর পদ্ধতির প্রণয়ন জরুরি।

তিনি সতর্ক করে বলেন, বিগত পাঁচ বছরে নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি। কেন্দ্র দখলের জন্য কালো টাকা ও অন্যায় শক্তি ব্যবহার করা হয়েছে। দেশের ৭১ ভাগ মানুষ অন্তর্বর্তী সরকার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সঠিক পদ্ধতি ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং জনগণ তা মেনে নেবে না।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

বাদ জুমা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এর আগে জুমার পর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নানা শ্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST