১৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে পাচারকালে কোটি টাকার স্বর্ণবারসহ এক পাচারকারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর-খুলনা মহাসড়কের মুরলীর মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার (যার ওজন ৬৯৭ গ্রাম) উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

আটক আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকা থেকে একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ১৯০০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

আরও পড়ুনঃ   রাজশাহী-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীরের গণসংযোগ

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গত তিন মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST