১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে এফ এইচ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা ( FH) এফ এইচ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) এর আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাম কমল সাহা, নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, রাতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম সহ এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রধান অতিথি লিয়াকত সালমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন শিক্ষা জীবনের এই সাফল্যকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ক্যালকুলেটর সহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST