১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় ও ইতালীতে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক : সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় ধাপের তৃতীয় দিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে ভাঙ্গা উপজেলার সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অপরদিকে, ইতালীর জেনোভা শহরে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় যুক্ত করে পুরোনো সীমানা বহালের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়- ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবীতে মহাসড়ক, রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার অনুরোধে আগামী শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়। আন্দোলনকারীদের পক্ষে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এ ঘোষণা দেন। তবে, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে হয়রানীর চেষ্টা করলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ   সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ

এদিকে- পুরোনো সীমানা বহালের দাবিতে ইতালীর জেনোভা শহরে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। এ সময় মো. শাকিল মুন্সীর সভাপতিত্বে ও পারভেজ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ইতালীর জেনোভা শহরের বাংলাদেশ সমিতির সভাপতি স্বজন ঢালী। আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় যুক্ত করে পুরোনো সীমানা বহালের দাবি জানান বক্তারা। এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন সুমন শিকদার।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর, নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ করা হয়। এর প্রতিবাদে ফুঁসে উঠেন আন্দোলনকারীরা। গত ৫ সেপ্টেম্বরের পর থেকে টানা তৃতীয় দিনের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ, লোকাল ও হাইওয়ে থানায় হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের জন্য ইসিকে (নির্বাচন কমিশন) চিঠি দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST