১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

আরিফুল ইসলাম, রাজশাহী : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আসন্ন বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান, ছবিযুক্ত প্রবেশপত্র ও স্বতন্ত্র হাজিরা শীট সংশ্লিষ্ট স্টাডি সেন্টার থেকে প্রিন্টের বিষয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিএ এবং বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণের সাথে বাউবি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক)। এবারে পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীকে osapsnew.bou.ac.bd-তে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করে Admit Card Download করে প্রিন্ট করতে হবে। সেই সাথে বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রত্যেক ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সাদা কালো ছবিযুক্ত স্বতন্ত্র হাজিরাশীট প্রিন্ট করতে হবে।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার

সভায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ, আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আয়নুল হক (পাবনা), যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া (চাঁপাইনবাবগঞ্জ), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ) ও উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার (নাটোর) এবং বিএ/বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন। আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার মোহা: শামসুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন। সেই সাথে বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৬ ভর্তি সম্পর্কে উক্ত প্রোগ্রাম অফিসার রাজশাহী জেলার সকল স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের শিক্ষার্থী বৃদ্ধির জন্য অনুরোধ করেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক) প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসাবে কাঠের উপর খোদাই করা চাবির রিং উপস্থিত সমন্বয়কারী/টিউটরদের নিকট বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST