১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

অনলাইন ডেস্ক : নায়িকাদের মধ্যে বন্ধুত্ব আদৌ হয় কি না, এ প্রশ্ন প্রায়ই শিরোনামে আসে। বিশেষ করে একসঙ্গে কাজ করতে গেলে নাকি সম্পর্কের টানাপোড়েন বাড়ে। বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ারও এমন অভিজ্ঞতার কথা শোনা যায়।

ঘটনাটি জোয়া আখতারের সিনেমা ‘দিল ধাড়াকনে দো’র সেটে। শুটিং চলাকালীন একটি প্রসঙ্গকে ঘিরে দুই নায়িকার মধ্যে মতবিরোধ তৈরি হয়, যা গড়ায় তর্কাতর্কিতে যার কেন্দ্রবিন্দু ছিলেন অভিনেতা দর্শন কুমার।

আরও পড়ুনঃ   সুখে থাকার করণীয় কী, জানালেন অপু বিশ্বাস

আসলে দর্শনের বিষয়ে দুই অভিনেত্রীর দুই ভিন্ন মত ছিল। আনুশকা আগেই তার সঙ্গে ‘এনএইচ ১০’ ছবিতে কাজ করেছিলেন। সেখানে দর্শন ছিলেন খলচরিত্রে। আনুশকার দাবি, দর্শন বেশ উদ্ধত স্বভাবের। অন্যদিকে, প্রিয়াঙ্কা মেরি কম–এ দর্শনের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছিলেন, তিনি ভীষণ মিষ্টি এবং পরিশ্রমী মানুষ।

দর্শন নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। তার ভাষায়, ‘দিল ধাড়াকনে দো-র শুটিংয়ে ওরা দুজন আমার বিষয়ে আলোচনা করছিলেন। প্রিয়াঙ্কা বলছিলেন, আমি দক্ষ অভিনেতা এবং ভালো মানুষ। তখনই আনুশকা মন্তব্য করেছিলেন, এর চেয়ে উদ্ধত মানুষ তিনি দেখেননি।’

আরও পড়ুনঃ   পুষ্পায় সামান্থার চেয়ে পিছিয়ে শ্রীলীলা!

তবে দর্শনের ব্যাখ্যা ছিল অন্যরকম। তিনি জানান, এনএইচ ১০ ছবিতে চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে শুটিং চলাকালীন আনুশকার সঙ্গে দূরত্ব বজায় রাখতেন, এমনকি ভালো ব্যবহারও করতেন না। সেই কারণেই হয়তো আনুশকার মনে ভুল ধারণা তৈরি হয়েছিল।

বর্তমানে দর্শন কুমারকে দেখা যাচ্ছে তার নতুন ছবি দ্য বেঙ্গল ফাইল্‌স–এ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST