১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চূড়ান্ত তালিকা প্রকাশ, রাকসু নির্বাচনে প্রার্থী ৩০৬ জন, ব্যালট নম্বর ঘোষণা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর ঘোষণা করেন রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান।

প্রকাশিত তালিকা অনুযায়ী: সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৩ জন, সদস্য পদে মোট ৩০৬ জন।

আরও পড়ুনঃ   ভারতের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছাত্রদল মনোনীত প্রার্থীদের মধ্যে: ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর (ব্যালট নং ০৫), জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন (ব্যালট নং ০৭), এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা (ব্যালট নং ০৫)

অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা হলেন: ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ব্যালট নং ০৪), জিএস প্রার্থী ফাহিম রেজা (ব্যালট নং ১০), এজিএস প্রার্থী এস.এম সালমান সাব্বির (ব্যালট নং ১৫)

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, শুরুতে মোট ৩২২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে ব্যাংক রশিদ না থাকা, ছবি-সাক্ষর ত্রুটি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকা প্রভৃতি কারণে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জনে।

আরও পড়ুনঃ   ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “প্রার্থীদের সব যোগ্যতা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১০

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১২

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৩

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৪

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৯

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST