১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

অনলাইন ডেস্ক : ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থা হল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই অঞ্চলের ক্রিকেটের আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আবারো সিএবির সভাপতি হচ্ছেন তিন।

আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। তার আগে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সৌরভ এবং তার প্যানেল আজই মনোনয়ন জমা দেবেন। বিরোধীদের কেউ নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভবাবনাই বেশি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ।

আরও পড়ুনঃ   ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জমা দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।

সৌরভের সভাপতি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেলেও তার প্যানেল নিয়ে ধোঁয়াশা রয়েছে। সচিব কে হবেন? দু’টি নাম নিয়ে গুঞ্জন আছে। সঞ্জয় দাস এবং বাবলু কোলে। বাবলু এর আগেও সিএবির সচিব ছিলেন। তাই অনেকেই মনে করছেন তারই সচিব হওয়া উচিত।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী গণভবনে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন

জাতীয় ক্রীড়া আইন যেহেতু এখনও কার্যকর হয়নি, তাই লোধা নিয়মেই নির্বাচন করছে সিএবি। সেই নিয়মে এখনও এক বছরের কাছাকাছি তিনি সিএবির পদে থাকতে পারবেন। বাবলু সচিব হলে সঞ্জয় কোষাধ্যক্ষ হতে পারেন। তাকে যুগ্ম সচিবের পদও দেওয়া হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST