১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারার গাওড়া বিলে মাছ চাষে চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজার গাওড়া বিলে মাছ চাষে বাধা ও লীজ গ্রহিতার কাছে ২৭ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। পাশর্^বতী গোপালপুর গ্রামে কতিপয় যুবক বিলের লীজ গ্রহিতা রহিদুল ইসলাম এর কাছে ওই টাকা চাঁদা দাবী করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী রহিদুল ইসলাম রোববার (১৪সেপ্টেম্বর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেছেন। রহিদুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

এ সময় রহিদুল ইসলাম বলেন, শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজায় গাওড়া বিল দুই বছরের জন্য লীজ নেয়া হয়েছে। বিলের জমি মালিকদের কাছ থেকে বিঘা প্রতি চল্লিশ হাজার টাকা করে লিজ গ্রহন করা হয়। এছাড়াও চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে জমি থাকায় বিদ্যালয়ের অংশে মোট তিন লক্ষ টাকা প্রদানের চুক্তি হয়। নিয়ম মেনেই বৈধ ভাবেই তিনি বিলে মাছ চাষ আরম্ভ করেছেন। কিন্ত ওই বিলে মাছ চাষে বাধাগ্রস্ত করছেন বাগমারা উপজেলার শেষ অংশ চাঁইপাড়া গ্রামের পাশর্^বতি দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন রকেট এর নেতৃত্বে কাফি, লিটন, জনি, মাসুদসহ অজ্ঞাত কতিপয় যুবক বিলের বাঁধ কেটে দিচ্ছে, জোর পূর্বক মাছ মেরে নিচ্ছে। এছাড়াও বিলে মাছ চাষ করতে হলে ২৭ লক্ষ টাকা চাঁদা দাবী করছে। চাঁদা পরিশোধ না করলে নিজ গ্রহীতার ক্ষতি করবে বলেও সংবাদ সম্মেলনে দাবী করেন বিলের লিজ গ্রহিতা রহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   বিপিএল খেলতে দেশে ফিরতে পারছেন না সাকিব, যা বললেন সুজন

যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন রকেট বলেন, চাঁদা দাবীর বিষয় সঠিক নয়। ওই বিলে আমার জমি রয়েছে। সেই জমির লিজের টাকা আমি চেয়েছি। এছাড়াও ওই বিল আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগের লোকজন জোর করে দখলে রেখেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST