১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে স্বামী-স্ত্রী দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পরকীয়ার সূত্র ধরে পারিবারিক বিরোধের জেরে স্বামী ও স্ত্রীর বাড়ির দু’পক্ষের সংঘর্ষে অনিক ইসলাম হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

নিহত অনিক ইসলাম হৃদয় (২৪) উপজেলার মুক্তারপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর গ্রামের ইয়ার উদ্দিনের মেয়ে রেখার সাথে গোপালপুর গ্রামের মজিবরের ছেলে মিঠুনের বিয়ে হয় সাত বছর আগে। মিঠুনের একাধিক স্ত্রী রয়েছে, রেখারও তৃতীয় স্বামী মিঠুন। একটি মারামারির মামলায় জেল থেকে গত বুধবার জামিন পেয়ে বাড়িতে এসেছে মিঠুন। সে বাড়িতে এসে জানতে পারে স্ত্রী তারই আপন চাচাতো ভাই দীপুর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এরপর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চাচাতো ভাই ও স্ত্রীকে নিজ ঘরে থেকে আটক করে স্থানীয়রা। স্ত্রীর পরিবারকে বিষয়টি জানিয়ে খবর দেয়। রাত ২টার দিকে রেখার পরিবারের লোকজন মিঠুনের বাসায় আসে। পরকীয়ার বিষয়টি নিয়ে আলোচনার সময় দুই পক্ষ তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিঠুন ও তার লোকজন তার স্ত্রীর পরিাবারের লোকজনকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এতে অনিক ইসলাম হৃদয় (২৪), কাবুল (৩৭), মান্না (২২), মুন্নি (২৭), মেহেরুন (৩২) ও সোহান (২৩) ছয়জন গুরুত্বর আহত হয়। এর মধ্যে হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত অনিক ইসলাম হৃদয়ের বাবা আবুল কালাম বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। আবুল কালাম বলেন, গভীর রাতে খবর দেওয়া হয় রেখা মারা গেছে। এ খবর শুনে অটোরিকশা নিয়ে সবাই গোপালপুর গিয়েছিল। পরে পরকীয়ার বিষয়টি নিয়ে কথাবার্তার এক পর্যায়ে কোনো কারণ ছাড়া এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। আমার ছেলের বুক ও পিঠের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে নৃশংস ভাবে খুন করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

এ ঘটনায় মিঠুন আলীর চাচা শুকটা বিশ্বাস (৬২) ও চাচাতো ভাই রাজু আলী (২৩) কে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ ইতিমধ্যে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST