১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নতুন জাকসু ভিপির

অনলাইন ডেস্ক : বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। প্রায় ৫০ ঘণ্টা ধরে ভোট গ্রহণ ও গণনা শেষে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী হিসেবে বিজয়ী জিতু বলেন, ‘৩৩ বছরের চাওয়া পূর্ণতা পেয়েছে। দলমত বিবেচনা না করে সবাইকে নিয়ে কাজ করব।’

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা এর আগে দেখেছি যে দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে, সেভাবেই কাজ করে যাবো।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩১ অক্টোবর

নবনির্বাচিত ভিপি আরও বলেন, জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছিলাম। ২০১৩ সালের একবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তাখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯ এ এসে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের জন্য জোর দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।

‘নির্বাচন পরবর্তী পরিকল্পনা কী’ সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

আরও পড়ুনঃ   পদ্মা নদীতে ডুবে আড়াই বছরের শিশুর করুণ মৃত্যু

জাকসুর ভিপি হিসেবে প্রধান কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং লেজুড়বৃত্তি রাজনৈতিক বন্ধ করার জন্য কাজ করা হবে। গেস্টরুম সংস্কৃতি থাকবে না।’

ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট।

আর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ বেশির ভাগ শীর্ষ পদে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST