১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপি’র

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। শিল্প-কারখানায় কর্মরত শ্রমিক ভাই-বোনেরা আজও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অথচ তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে রাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এনসিপির গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইং এ সমাবেশের আয়োজন করে। পরিবহন, গার্মেন্টস, হকারসহ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আখতার হোসেন বলেন, “বাংলাদেশের প্রচলিত সংবিধান শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। তাই একটি নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি, যেখানে শ্রমিক ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।”

তিনি আরও বলেন, “এই দেশ শ্রমিকদের শ্রমের ওপরই চলে, কিন্তু তার মূল্য আজও শ্রমিকরা পান না। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার—এসব এখনও অধরাই থেকে গেছে। সংখ্যা হিসেবে শ্রমিকেরা দেশের বড় অংশ হলেও, রাষ্ট্রীয় কাঠামোয় তাঁদের অবস্থান সব সময়ই উপেক্ষিত।”

আরও পড়ুনঃ   চিন্ময় গ্রেফতারে হাসিনা মায়া কান্না দেখাচ্ছে : রাজশাহীতে রিজভী

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, শ্রমিক নেতা আরমান হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST