১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল চালু

অনলাইন ডেস্ক : হিজাব পরে বিশ্বকাপে খেলছেন মরক্কোর ফুটবলার নুহাইলা বেনজিলা। সৌদিতেও অনেক নারী হিজাব পরে বিভিন্ন খেলাধুলায় অংশ নেন।

সৌদি আরবে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর একটি টিভি চ্যানেল চালু হয়েছে। দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচ ও অন্যান্য ইভেন্ট চ্যানেলটিতে দেখানো হবে। এটি ২৪ ঘণ্টা চলবে এবং ২৪ ঘণ্টাই নারীদের বিভিন্ন খেলা প্রচারিত হবে।

সৌদি আরবে চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদির ফুটবল ফেডারেশন এবং জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে পার্টনারশিপ ভিত্তিতে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার

‘এসএসজি এডব্লিউএসএন’ নামের এ চ্যানেলটির সম্প্রচার এমবিসি শহীদ স্ট্রিমিং প্লাটফর্মে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

ভিশন ২০৩০ সামনে রেখে সৌদিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। দেশটির নারীদের আগের যে কোনো বিষয় থেকে এখন বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে। তারা নিজেরা গাড়ি চালানোর অনুমতিও পেয়েছেন।

সৌদির নারী প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সময় থেকে নতুন চ্যানেলটির যাত্রা শুরু হলো। এতে এ লীগের খেলা দেখা যাবে। এতে সৌদি ও সৌদির বাইরের মানুষ দেশটির নারী লীগের খেলা সরাসরি দেখতে পারবেন। এছাড়া উয়েফার ম্যাচ এবং অন্যান্য খেলাও এতে প্রচারিত হবে।

আরও পড়ুনঃ   বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেছেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা শুধু প্রচলিত বাধাগুলোই ভাঙছি না, একই সাথে দেশটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন লীগ ও প্রতিভাকে প্রথমবারের মতো বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছি “

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST