১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন ডানপন্থী যুবকর্মী সংগঠনের প্রতিষ্ঠাতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে ‘আমেরিকান কামব্যাক ট্যুর’ নামে পরিচিত ১৫-স্টপের ভ্রমণ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। হঠাৎ তার মাথায় একটি গুলি এসে আঘাত হানে এবং ঘটনাস্থলেই মারা যান ৩১ বছর বয়সী কার্ক।

আরও পড়ুনঃ   ইরানের কাছে নাস্তানাবুদ ইসরায়েল

গুলিটি কার্কের প্রায় ২০০ মিটার দূর থেকে ছোড়া হয়েছিল বলে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে কার্কের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই তরুণ বক্তা। তিনি সরাসরি সাধারণ শিক্ষার্থী ও জনগণের প্রশ্নের মুখোমুখি হতেন। তার আলোচনায় থাকত মার্কিন রাজনীতি, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, অভিবাসন বিষয়ক ব্যাখা ও বিশ্লেষণ। প্রশ্নোত্তরের এসব ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। ফলে সুবক্তা ও বিচক্ষণ যুবক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন কার্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST