১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষক প্রভাস কুমারকে অব্যাহতি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীকে ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ এবং একাডেমিক দুর্নীতির বিষয়ে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিভাগীয় একাডেমিক কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।

আরও পড়ুনঃ   ‘৩৫ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন, না হলে আরও মারবো’

পরবর্তীতে, অভিযোগসমূহ অধিকতর যাচাই-বাছাই এবং সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে তদন্ত চলাকালীন সময়েই অধ্যাপক প্রভাস কুমারকে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অধ্যাপক প্রভাস কুমারকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়ে আমাকে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ভুক্তভোগী এক ছাত্রীর মা বিভাগের সভাপতির বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিভাগ একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করে এবং ঘটনার সত্যতা পায়।

এ ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে একাধিক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST